বিকেল



বিছানায় গা এলিয়ে,
সেলফোনের রঙ্গিন স্ক্রিনে,
ঘুমিয়ে ঘুচি অবসাদ,
চুরুটে ছোঁয়াই ঠোঁট,
জানালার কার্নিশে কপাল ঠেকিয়ে দেখি ক্লান্ত শহর।
টেবিলে পড়ে থাকা কোন বইয়ের পাতায় প্রিয় লাইন খুঁজে,
প্রিয়তমার আঙ্গুল ছুঁয়ে রমনার বটমুলে স্নিগ্ধতা আনি,
লেকের পাড়ের বাতাসে দেখি তাঁর কুন্তলের খেলা
বিষণ্ণতায় পাড়ার মাঠের ঘাসে পদচারণা করি
সফেদ আকাশ আরো গাঢ় হয়ে যায়।
তারপর একগুচ্ছ সোনালী আভা জলকেলি খেলে
সূর্যটা মিয়িয়ে যায় আমার শৈশবের বিকেলের মত।

আষাঢ় ১৪, ১৪২৬

কোন মন্তব্য নেই

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে—

“সুজাতাকে ভালোবাসতাম আমি- এখনো কি ভালোবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে এখন শেলফে চার্বাক ফ্রয়...

Blogger দ্বারা পরিচালিত.