বিপ্লবী শহিদ

যে বিপ্লব ব'য়ে দিয়ে গেছো রক্তে,
যে আকাঙ্খা গেঁথে দিয়েছো মননে,
যে বীরত্বের অমর কবিতা বুনে দিয়েছো মগজে,
যে পূর্ণতার প্রতিচ্ছবি এঁকে দিয়েছিলে দর্শনে
অথচ আজ পূর্ণ দিবসে তুমি নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই
আবু সাঈদ তুমি নাই,
তাকাও স্বর্গের দুয়ার থেকে
দেখে কি বিপুল জনস্রোত ভেসে যাচ্ছে উচ্ছাসে
নেমে এসো আর একটি বার, নেমে এসো দখিনা দুয়ারে
আবু সাঈদ তুমি রবে মোর মননে
ভোরের প্রভাতে হয়ত দেখবো 
তুমি হেঁটে চলেছো স্বাধীন বাংলার কাননে।


কোন মন্তব্য নেই

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে—

“সুজাতাকে ভালোবাসতাম আমি- এখনো কি ভালোবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে এখন শেলফে চার্বাক ফ্রয়...

Blogger দ্বারা পরিচালিত.