নির্বাক মানুষেরা

মানুষেরা খুব নির্বাক সমাবেশে জড়ো হয়,
নিথর কায়া থেকে রক্তগঙ্গায় ভাটা পড়ে,
তারপরে একে একে জড়ো হয়, আরো সে সব;
যারা একদিন কথা বলতো স্বপ্নের সাথে।

বেয়োনেট অবাক হয়, 
লক্ষ্য ভেদের পরেও কিভাবে আরো লক্ষ্য তৈরি হয়?
এক, দুই, তিন.................... 
যারা চলে যায় নির্বাক সমাবেশে
রেখে যায় অগনন ধিকধিক স্পন্দন।

কোন মন্তব্য নেই

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে—

“সুজাতাকে ভালোবাসতাম আমি- এখনো কি ভালোবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে এখন শেলফে চার্বাক ফ্রয়...

Blogger দ্বারা পরিচালিত.