অলীক আলাপনে

পথ ভুলে বসে আছি
নাকি
ভুল পথে বসে আছি
জানা নেই উত্তর। 

হেমন্তের সন্ধ্যাকে ভালবাসি;
অলস শীতনিদ্রা, পূর্বরাগের স্নিগ্ধতা
ছায়াপথের অসীম নক্ষত্রপুঞ্জ, ভরদুপুরের নিস্তব্ধতা।
শেষ রোদ্দুরের কোমল উত্তাপ ভালবাসি।
বিরল রাত্রিকে কাছে চাই;
অলীক প্রান্তর, গোধুলির কৈশোর
হরিণের ভয়, ভোরের পাখি
মাঘের কুয়াশা, কার্তিকের জোৎস্না।
শ্রাবনের ঝুম বৃষ্টি কাছে চাই।

আর যেন পাই,
জানালার এপাশে দ্বিধাহীন সংশয়ে;
এলোকেশ উর্বশী দূরের আবছায়া তোমাকে।

কোন মন্তব্য নেই

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে—

“সুজাতাকে ভালোবাসতাম আমি- এখনো কি ভালোবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে এখন শেলফে চার্বাক ফ্রয়...

Blogger দ্বারা পরিচালিত.